মাগুরার শ্রীপুরে অপহৃত ৩ শিশু উদ্ধার, এলাকায় আতঙ্ক

 মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui48_426y77031593851699161_n

মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালবাড়ি থেকে গত শুক্রবার অপহৃত ৩ শিশুকে বরালিদহ এলাকা থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। স্থানীয় কাদিরপাড়া ইউপি চেয়ারম্যানের ছেলে তৌহিদুল ইসলাম জানান, উপজেলার গোয়ালবাড়ি গ্রামের রবিউল ইসলামের মেয়ে স্বপ্না

(৮), রিজাউল ইসলামের মেয়ে সাবনাজ (৮) ও মুক্তার হোসেনের মেয়ে মিতু (৬)পেঁয়াজ কোড়ানোর নাম করে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে এক অপরিচিত ব্যক্তি তাদের পেঁয়াজ দেওয়ার কথা বলে দোরাননগর মাঠের দিকে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে তাদেরকে ভ্যানে তুলে প্রায় ৬ কিলোমিটার দূরের রাধানগর বাজারের পাশে বরালিদহ ব্রিজের পাশে বসিয়ে রেখে ১০টি টাকা দিয়ে পেঁয়াজ আনার কথা বলে চলে যায়। কিছুক্ষণ পর শিশুগুলেকে বরালিদহ ঋষিপাড়ার লোকজন দেখতে পেয়ে তাদের কাছে পরিচয় শুনে সন্দেহ হলে তারা স্থানীয় চেয়ারম্যান পারভীন সুলতানা রুমুকে সংবাদ দেয়। পরে চেয়ারম্যানের ছেলে ও তার লোকজন এসে তাদের নিয়ে গিয়ে অভিভাবকদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: