মাগুরানিউজ.কমঃ
এবার হয়নি তবে আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। শনিবার ডেইলি স্টার কর্তৃক আয়োজিত এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে এভাবেই নতুন স্বপ্ন দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব বলেন, ‘তবে এর জন্য সবার আগে প্রয়োজন দলের বর্তমান টিম-স্পিরিট এবং পারফরম্যান্স ধরে রাখা। তাহলে সবই সম্ভব।’
এ সময় কৃতি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, আমি নিজেও এক সময় লেখা পড়ায় ভালো ছিলাম, তবে খেলার প্রতি আগ্রহ বেশি থাকায় পড়াশুনা সেভাবে করা হয়নি।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে চমৎকার খেলে প্রথম বারের মত কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ভারতের বিরুদ্ধে খেলায় পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের শিকার হয়ে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় টাইগারদের স্বপ্নযাত্রা।


