মাগুরার শ্রীপুরের প্রতাপ সাহা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

attik-1419815681মাগুরা জেলার শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি প্রতাপ সাহা হত্যা মামলার প্রধান আসামি চরমপন্থী নেতা খোকন (৪০) কে চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬ টায় তাকে গ্রেফতার করা হয়। খোকন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের মুনতাজ আলী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মাগুরা থানার এসআই লিটন সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সহযোগিতায় স্থানীয় বাজারের একটি সেলুনের দোকান থেকে খোকনকে গ্রেফতার করা হয়।

গত ৪ নভেম্বর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাধানগর গ্রামের আওয়ামী লীগ নেতা প্রতাপ সাহাকে বাড়ির সামনে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে। এরপর গত ৭ নভেম্বর সকালে তার স্ত্রী অনিতা রানী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে মাগুরা থানায় মামলা দায়ের করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: