মাগুরার শিশুদের হাতে নতুন বই

মাগুরানিউজ.কমঃ 

1921987_1529735837311135_1053749904434576525_n

নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়েছে শিশুরা। নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে শত শত শিক্ষার্থী।

জামায়াতের ডাকা হরতালের মধ্যেও আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সারা দেশের সঙ্গে মাগুরাতেও পাঠ্যপুস্তক উৎসব পালিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উৎসবটি হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জামায়াত-শিবির চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল। তারা ব্যর্থ হয়েছে। আজ উৎসবে মাঠ ভরে গেছে। সারা দেশেই উৎসব হচ্ছে বলে তাঁরা খবর পেয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন প্রমুখ। এবার সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক (মাদ্রাসাসহ) স্তরের চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর জন্য ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩ কপি বই দেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: