মাগুরার শালিখায় প্লাইউড কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাগুরানিউজ.কমঃ 

1424972041

মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী আল-আমিন প্লাইউড কারখানায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পর প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কতৃপক্ষ দাবী করেছে।

কারখানার ম্যানেজার এমরান আলম জানান, রাত ৭ টার দিকে কারখানার সিজনিং চেম্বার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। মাগুরা থেকে দমকল বাহিনী এসে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রনে আনে। এমরান আলম আরো জানান- কারখানাটিতে সেগুন, বার্মাটি ও মেহগনী কাঠ দিয়ে উন্নতমানের দরজাসহ প্লাইউডের বিভিন্ন সামগ্রী তৈরী করা হতো। যা পুরোটাই বিদেশে রপ্তানী করা হতো। অগ্নিকান্ডের ফলে গোড়াউনে রাখা প্রস্তুতকৃত মালামাল ও প্রস্তুতের জন্য রাখা প্রায় সব কাঠ পুড়ে গেছে। একই সঙ্গে আগুনে কারখার সকল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

মাগুরা দমকল বাহিনীর ইউনিট অফিসার কামরুজ্জামান জানান, প্রাথমিক ধারনায় কারখানার হিটিং ম্যাশিন বা সিজনিং বয়লার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মাগুরা দমকল বাহিনীর ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্ঠার পর আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রনে আনে। আগুন পুরোপুরি না নেভায় এখনও ক্ষয়ক্ষতি নিরুপন করা যায়নি। তবে প্রাথমিক ধারনায় ক্ষতির পরিমান কোটি টাকার কাছাকাছি হবে বলে কামরুজ্জামান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: