মাগুরার মহম্মদপুর উপজেলা চেয়ারম্যানের অনৈতিক কর্মকান্ডের তদন্ত

মাগুরানিউজ.কমঃ 

file (8)

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকার সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগের তদন্ত বৃহস্পতিবার। স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার স্বাক্ষরিত এক পত্রে ওই তথ্য জানা গেছে।

গত বছরের ৯ অক্টোবর রাতে উপজেলা সদরের থানা রোডের একটি বাড়িতে এক স্কুল শিক্ষিকার সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়রা পরদিন ১০ অক্টোবর দুপুরে উপজেলা সদরে তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং চেয়ারম্যানের কার্যালয়ে হামলা-ভাংচুর করে।

এরপর বিক্ষোভকারি জনতা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর শাস্তির দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের শাস্তি দাবি করে জেলা ও উপজেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এ সংক্রান্ত খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

অভিযোগের পর দীর্ঘ ৩ মাসের মাথায় বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তদন্ত করবেন। অভিযোগকারিদেরকে তথ্যপ্রমাণ নিয়ে যথা সময়ে হাজির থাকার কথাও বলা হয়েছে চিঠিতে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান তদন্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: