বিগ ব্যাশের শিরোপা পার্থের

মাগুরানিউজ.কমঃ

big-bash-1422452969

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ও জমজমাট আসর বিগ ব্যাশ।

বাংলাদেশের ক্রিকেটমোদীদের কাছে এই লিগের গুরুত্ব বেড়েছে সাকিব আল হাসানের উপস্থিতিতে। বিগ ব্যাশের সবচেয়ে সফল দল ভিক্টোরিয়ান বুশরেঞ্জার্স। এ পর্যন্ত তারা চারবার শিরোপা ঘরে তুলেছে।

২০১৪-১৫ মৌসুমের শিরোপা জিতল পার্থ স্কোচার্স। বুধবার ফাইনালের খেলায় সিডনি সিক্সার্সকে চার উইকেটে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে সিডনি সিক্সার্স। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট খুইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ স্কোচার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিডনি সিক্সার্সের অধিনায়ক ময়েসেস হেনরিকস। তার এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন দলের দুই ওপেনার মাইকেল লাম (৩) ও রিকি ওয়েসেলস (২)! দলীয় ৭ রানের মাথায় এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলে বিপাকে পড়ে সিডনি।

তবে তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।  নিক মেডিসন ১৭ করে আউট হলে ফিফটি তুলে নিতে ভুল করেননি অধিনায়ক ময়েসেস হেনরিকস। ৫৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৭৭ রানের মূল্যবান ইনিংস খেলে রানআউটের শিকার হন তিনি। এ ছাড়া রায়ান কার্টার্সের ব্যাট থেকে আসে ৩৫ রান।

সমান একটি করে উইকেট পেয়েছেন জেসন বেহরেনডর্ফ, নাথান কোর্টলার, ইয়াসির আরাফাত ও ব্রাড হজ।

লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শন মার্শ চমকে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ স্কোচার্স। ৫৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করেন মার্শ। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে নাথান লিওনের শিকার হন তিনি। পার্থকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিতে বাকি কাজ সেরেছেন মাইকেল ক্লিঞ্জার (৩৩) ও  অ্যাডাম ভোগস (২০)।

২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সিডনির সেরা বোলার ব্রেট লি। ২টি উইকেট নেন নাথান লিওন। ডগ বোলিঞ্জার পেয়েছেন ১টি উইকেট।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শন মার্শ। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন জ্যাক ক্যালিস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: