মাগুরার বাস উল্টে আহত ৩০

মাগুরানিউজ.কমঃ

BNAANBMAK-1418561833

মাগুরা- মহম্মদপুর সড়কের উরুড়া এলাকায় রোববার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০জন আহত হয়েছেন। আজ দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ফরিদপুর, মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকালে মহম্মদপুর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী যাত্রীবাহী বাস সুগন্ধা (ফেনী-০৪-০০২৫) সড়কের উরুড়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় কমপক্ষে ৩০ যাত্রী কমবেশি আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত শাহানারা (২৫), মরিয়ম (৪৫), রোকসানা (৪৭), নজিবুর (৩৫), সুধা রাণী (৫০), রিপন (২০) ও মুসা (২৭) কে মাগুরা সদর ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে নজিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মাগুরা থেকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। আহতের বাড়ি মাগুরা সদর ও মহম্মদপুরের বিভিন্ন গ্রামে।

দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসী আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর চালক ও হেল্পার পলাতক রয়েছে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: