ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত ১০

মাগুরানিউজ.কমঃ

jaipur_tanker_blast_49950

গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু হল ১০ জনের, আহত ১২ জন। গতকাল শনিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-জয়পুর জাতীয় সড়কে। ঘটনাস্থলে মারা যায় ১০ জন।

দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিল আরও কয়েকটি গাড়ি। তার মধ্যে সাতটি গাড়িতেও আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর তীব্র যানজটের সৃষ্টি হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জয়পুরের জেলাশাসক কৃষ্ণ কুনাল জানিয়েছেন, দাহ্য গ্যাসভর্তি একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইক বোঝাই ট্রাককে ধাক্কা মারে। সংঘর্ষ এত জোরে হয়েছিল যে সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জেরে বাইকবোঝাই ট্রাকটি ছাড়াও হাইওয়ে দিয়ে যাওয়া আরও ৭টি গাড়িতে আগুন ধরে যায়। শুধু তাই নয়, রাস্তার পাশের একটি দোকান ও মন্দির এতে ক্ষতিগ্রস্ত হয়।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: