মাগুরানিউজ.কমঃ
শুক্রবার মুক্তি পাওয়া এ ছবিটি হাউসফুল ব্যবসা করছে। সপরিবারে দর্শক আসছে ছবিটি দেখতে। মাগুরার পূর্বাশা সিনেমায় চলছে ছবিটি। এই প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক জানান, পুরনো ছবি হওয়া সত্ত্বেও প্রথম শো থেকে ছবিটির প্রতি প্রত্যাশিত দর্শক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি মানে অবরোধ এবং চলচ্চিত্র ঐক্যজোটের আন্দোলনের মধ্যেও দর্শক সপরিবারে ছবিটি দেখতে আসছে।


