কোয়ার্টার ফাইনালে এবার লড়াই দুই সুন্দরীর

মাগুরানিউজ.কমঃ 

Desktop7-655x360

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এখন দুই সুন্দরীর লড়াই৷ মারিয়া শারাপোভা বনাম ইউজিনি বাউচার্ড৷ রবিবার দু’জনেই শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত ভাবে জয় ছিনিয়ে নিলেন৷ রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগু-কে হারাতে বাউচার্ডকে কিছুটা লড়াই করতে হলেও নিজের ম্যাচে সহজেই জিতলেন শারাপোভা৷ রড লেভার এরিনায় এদিন চীনের শুয়াই পেং-কে ৬-৪, ৬-০ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন৷ অন্যদিকে বাউচার্ড জিতেছেন ৬-১, ৫-৭, ৬-২ সেটে৷ এদিন যে রুদ্ধশ্বাস গতিতে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন মাশা৷ তাতে কোয়ার্টার ফাইনালে তাঁকেই কিছুটা এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা৷ ম্যাচ জেতার পর এদিন বাউচার্ড জানান, ‘ আমি আজকে কিছুটা কম গতিতে খেলা শুরু করেছিলাম৷ আমি সাধারণত এমনটা খেলি না৷ কারণ এরকম খেললে ভালো খেলতে পারি না৷ বেগু বেশ ভালো খেলছিল৷ ভালো শট বেশ কয়েকটা মেরেছে ও৷ দ্বিতীয় সেট জেতার পর ও কিছুটা আত্মবিশ্বাসও ফিরে পায়৷ কিন্তু শেষপর্যন্ত ম্যাচটা আমি জিততে পেরেছি৷ পরের ম্যাচে ভুলগুলি শুধরোতে হবে৷’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: