রাজীব মিত্র জয়, মাগুরানিউজ.কমঃ
মাগুরার মানুষের পাশে তিনি ছিলেন একজন অকৃত্রিম আস্হার প্রতীক হিসাবে। চাকুরি জীবনের অনেকটা সময় তিনি কাটালেন মাগুরার পুলিশ সুপার হিসাবে মাগুরার সাধারন মানুষের একজন প্রকৃত হিতাকাঙ্খী হিসাবে। আজ তার বিদায় বেলায় ভারাক্রান্ত মনে এই উপকারী মানুষটিকে বিদায় জানাতে মাগুরার মানুষেরা আবেগাপ্লুত অশ্রুসজল। জনাব জিহাদুল কবির, পিপিএম
গতকাল মাগুরা জেলা পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত হলো জনাব জিহাদুল কবির, পিপিএম, পুলিশ সুপার মাগুরা এর বিদায় সংবর্ধনা। এসময় আবেগ জড়িত কন্ঠে তিনি মাগুরার সবার জন্য শুভকামনা জানান।
একই সময়েই মাগুরা জেলার নতুন পুলিশ সুপার হিসাবে যোগদানকৃত জনাব এ কে এম এহসান উল্লাহ এর শুভ বরণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ মাগুরাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু। আমরা সবসময় আপনাদের পাশে আছি।
মাগুরাবাসী ও মাগুরা নিউজের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় দ্বয়ের জন্য রইল শুভকামনা।



