মাগুরানিউজ.কমঃ
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা থানাধীন জগদল গ্রামের নজরুল মোল্লা গ্রুপ এবং ছবুর মোল্লা গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত দাঙ্গা-হাঙ্গামা ও সংঘর্ষ চলে আসছিল।
জেলা পুলিশ প্রদত্ত সংবাদ অনুযায়ী মানব পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন এবং উক্ত সমস্যা নিরসনকল্পে পুলিশ সুপার, মাগুরা’র আহবানে কমিউনিটি পুলিশের সমন্বয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উভয় গ্রুপের আনুমানিক ৪/৫ শতাধিক লোকজনের উপস্থিতিতে আজ বিকাল ৫.৪৫ হতে ৬.৩০ পর্যন্ত জগদল ইউনিয়ন পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এলাকার শান্তি-শৃংখলা রক্ষার্থে পুলিশ সুপার, মাগুরা’র আহবানে উভয় গ্রুপের লোকজন ১২ টি ঢাল, ২৪ টি সড়কি, ০১ টি চাপাতি, ০১ টি দা, ৬১ টি বর্শা/উড়ো এবং ০৭ টি রামদা জমা দেয়।



