মাগুরানিউজ.কমঃ
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা জেলার শালিখা থানাধীন গঙ্গারামপুর ইউপি এলাকায় ডলার গ্রুপ এবং মান্নান বিশ্বাস গ্রুপের লোকজনের মধ্যে কয়েকদিন যাবত দাঙ্গা-হাঙ্গামার মহড়া চলে আসছিল।
মানব পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন এবং উক্ত সমস্যা নিরসনকল্পে পুলিশ সুপার, মাগুরা’র আহবানে কমিউনিটি পুলিশের সমন্বয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উভয় গ্রুপের আনুমানিক ৪/৫ শতাধিক লোকজনের উপস্থিতিতে আজ ৪.৩০ টায় গঙ্গারামপুর বাজার হাইস্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এলাকার শান্তি-শৃংখলা রক্ষার্থে পুলিশ সুপার, মাগুরা’র আহবানে উভয় গ্রুপের লোকজন ০৪ টি ঢাল, ১৫ টি সড়কি এবং ০১ টি রামদা জমা দেয়।



