মাগুরায় কাত্যায়নী পূজার মেলায় ১১ ব্যবসায়ীকে অজ্ঞান করে সর্বস্ব লুট

মাগুরানিউজ.কমঃ

file (1)

মাগুরায় কাত্যায়নী পূজার মেলায় অংশ নেওয়া ১১ ব্যবসায়ীকে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে গেছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

জ্ঞান হারানো ব্যবসায়ীরা হচ্ছেন- নজরুল ইসলাম, তমিজ উদ্দিন, আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম, হাসান, আতাউর, জব্বার, মনির হোসেন, শাহাজাহান, সুরুজ ও ইউনুস। তাদের সবার বাড়ি কুষ্টিয়া জেলায়।

বিষয়টি টের পেয়ে পূজা কমিটির লোকজন অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত ব্যবসায়ীদের সঙ্গী মিরাজ হোসেন জানান, সারা রাত মেলায় চুরি, ফিতা, খেলনাসহ বিভিন্ন মালামাল বেচাকেনা করে ভোররাত ৪টার দিকে খাবার খেয়ে পৃথক পৃথক তাবুতে ঘুমাতে যান ওই ব্যবসায়ীরা। এ সময় আগে থেকে খাবারের সঙ্গে মেশানো অজ্ঞাত কেমিক্যালের বিষক্রিয়ায় তারা অচেতন হয়ে পড়েন। সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীদের নগদ টাকা ও মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও আটটি মোবাইল সেট খোয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানার এস আই আনোয়ার হোসেন জানান, ব্যবসায়ীদের জ্ঞান ফিরলে তাদের অভিযোগের পরিপেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: