মাগুরানিউজ.কমঃ
যুক্তরাষ্ট্রের শিকাগো নদীর দুধারে গড়ে ওঠা সুউচ্চ দুই বিল্ডিং-এ টানানো হয়েছে চিকন দড়ি। এর উপর দিয়ে হাঁটতে যাওয়া মানে নিশ্চিত নিজের প্রাণকে বলি দেওয়ার শামিল। কিন্তু ওই দড়ির উপর দিয়ে হেঁটে নদীটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক নিক ওয়ালেন্ডা।
মজার বিষয় হলো, মুখ বেঁধে ও খালি পায়ে ওই দড়ি দিয়ে নদীর এপার থেকে ওপারে যেতে তিনি সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট ৫২ সেকেন্ড। এ সময় বাতাসের বেগ ছিল ৪০ কিলোমিটার।
দড়িতে পা দেওয়ার পর উচ্চস্বরে ওয়ালেন্ডার বলেন, শিকাগোকে আমি ভালবাসি, শিকাগোবাসীও আমাকে অনেক ভালবাসে।
এ সময় নিচে থাকা হাজারো দর্শক তাকে উচ্চস্বরে সাহস ও অনুপ্রেরণা দিতে থাকেন। এ উচ্চুতে দড়ি দিয়ে হাঁটার সময় কোনো ধরনের নিরাপত্তা জালও ব্যবহার করেননি তিনি।
এ সাহসী কাজ সম্পন্ন করার পর ওয়ালেন্ডা সাংবাদিকদের বলেন, আরো উচ্চুতে, বড় বড় স্থাপনায় ও জলপ্রপাতে দড়ি টাঙিয়ে তার উপর দিয়ে হাঁটবেন তিনি।
যদিও ২০১২ সালে নায়াগ্রা ও ২০১৩ সালে লিটল কলোরোডা রিভার জর্জ নদীতে দড়িও উপর দিয়ে হেঁটেছিলেন তিনি। এ ঘটনাটি বিশ্বের লাখো মানুষ উপভোগ করেন।
তথ্যসূত্র : বিবিসি, ন্যাশনাল পোস্ট।


