মাগুরায় উৎসব-আনন্দে পহেলা বৈশাখ: অমঙ্গল বিতাড়নের মঙ্গল শোভাযাত্রা

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui4ry8_4267031593851699161_n

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ মঙ্গলবার মাগুরায় পহেলা বৈশাখ-১৪২২ উদযাপিত হচ্ছে।

11034211_1619200341645gt2ui48_4267031593851699161_n

সকালে অমঙ্গল বিতাড়নের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুনের আবাহনে শেষ হলো মঙ্গল শোভাযাত্রা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের পদচারণায় জনস্রোতে পরিণত হয়েছিলো মাগুরা শহর। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ধারক পহেলা বৈশাখ বরণের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রায় ছিলো বর্ণিল সাজের রঙিন জনস্রোত।

11034211_16192003416452ui48_426t7031593851699161_n

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক মাহবুবর রহমান, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুসহ জেলার সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

11034211_16192003416452ui48_42fdr67031593851699161_n

এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠী, সারেগামা সংগীত নিকেতন, প্রত্যয় সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহরের নোমানী ময়দানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নাচ, গান, কবিতা আবৃত্তির আয়োজন করে। পাঠশালা স্কুল ও মোস্তফা আজিজ আর্ট স্কুলে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতার।

11034211_1619200341tu6452ui48_4267031593851699161_n

মাগুরা জেলা সদরসহ শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় পহেলা বৈশাখ পালন উপলক্ষে গরুর গাড়ির র‌্যালী, গ্রামীণ খেলাধুলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

11034211_16192003416452utgi48_4267031593851699161_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: