মাগুরানিউজ.কমঃ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার স্পেনের মাদ্রিদে অবস্থিত বারচেম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।
গতকাল (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় স্পেনের মাদ্রিদে বারচেম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনভোকেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারকে পিএইচডি সনদ প্রদান করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের ডক্টরেট ডিগ্রি প্রাপ্তিতে মাগুরাবাসী ও মাগুরা নিউজ’র পক্ষ থেকে অভিনন্দন।


