মাগুরায় উপ-নির্বাচনে সান্টু পুনর্নির্বাচিত

মাগুরানিউজ.কমঃ

Chairman_Baki_Billahsm_647489625

মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বাকি বিল্লাহ সান্টু পুনর্নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে ফল প্রকাশ করা হয়।

মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কবির উদ্দিন মাগুরানিউজকে জানান- এ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এতে চেয়ারম্যান পদে বাকি বিল্লাহকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এ নির্বাচনে দুটি পাতা প্রতীক নিয়ে বাকি বিল্লাহ পেয়েছেন ১ হাজার ২৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কাশেম মোল্লা তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৫১ ভোট।

এ নির্বাচনে ইউনিয়নের ৬ হাজার ৩৮৪ জন ভোটার ৯টি ভোটকেন্দ্রে  ভোট প্রদান করেন।

উল্লেখ্য,কিছুদিন আগেই মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ সান্টুকে বরখাস্ত করা হয়। ইউনিয়ন পরিষদের ১০ সদস্যের ভোটে পাসকৃত প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯(১৩) ধারা মোতাবেক অনুমোদন করা হলো। এর ফলে উক্ত পদটি শূন্য হয়ে পড়ে।

শূন্য পদে উপ-নির্বাচনে আবারো মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাকি বিল্লাহ সান্টু পুনর্নির্বাচিত হয়েছেন। 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: