পদত্যাগের ঘোষণা আইসিসি সভাপতির!

মাগুরানিউজ.কমঃ

mustafa-kamal-11

আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ আপিল করবে বলে জানিয়েছেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘প্রয়োজনে পদত্যাগ করবো। কিন্তু আম্পায়ারদের এমন বিতর্কিত সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।’

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ -ভারত ম্যাচ শেষে বাজে আম্পায়ারিং নিয়ে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতি মোস্তফা কামাল।
তিনি আরও জানান, আইসিসির আসন্ন মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি আলোচনা হবে। বিষয়টির সাথে একমত প্রকাশ করেছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।

তিনি বলেন, ‘মেলবোর্নে এসে বিলবোর্ডে যা দেখলাম, আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের আমি প্রতিনিধিত্ব করতে পারবো না। আম্পায়ারিংয়ের কোনো যোগ্যতা ছিল না। মনে হচ্ছিলো যে তারা ঠিকঠাক করে মাঠে নেমেছিল। কেউ যদি জোর করে ফলাফল চাপিয়ে দেয় সেটা আমরা মানবো না।’

তিনি আরো বলেন, ‘ইন্ডিয়ান সাবেক খেলোয়াড় থেকে শুরু করে সব খেলোয়াড়ই আম্পায়ারদের বিরুদ্ধে কথা বলছে। আইসিসি’র উচিত এটা তদন্ত করে বের করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: