মাগুরানিউজ.কমঃ
অধিনায়ক হিসাবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। প্রথমবারের মতো ভারতের অধিনায়ক হিসাবে জিতেছেন ১০০তম ওয়ানডে ম্যাচ। এমন কৃতিত্ব ভারতের কোন অধিনায়কের নেই।
শুধু তাই কেন, বিশ্ব ক্রিকেটে এমন উদাহরণ আছে আর মাত্র দুটি। তৃতীয় অধিনায়ক হিসাবে এমন কৃতিত্ব দেখালেন ক্যাপ্টেন কুল। অধিনায়ক হিসাবে প্রথম একশ জয়ের কৃতিত্ব অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারের। পরে এই কৃতিত্বের দাবিদার হোন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
এবার বোর্ডার ও পন্টিংয়ের পাশে নাম লেখালেন ধোনিও।
বৃহস্পতিবার মেলাবোর্নে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ১০৯ রানে পরাজয়ের মাধ্যমে এমন মাইলফলক স্পর্শ করেন ধোনি। যদিও ধোনিদের এই জয় সমালোচনামুক্ত নয়।
যেখানে ঐ ম্যাচের দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের জোচ্চুরির সমালোচনায় মুখর এখন গোটা ক্রিকেট বিশ্ব।


