মাগুরাবাসীর ভালবাসায় আমি অভিভূত – ডঃ শ্রী বীরেন শিকদার

 

মাগুরানিউজ.কমঃ  

11034211_16192003416452ryui48_4267031593851699161_n

আইন ও গনতন্ত্র বিশেষজ্ঞ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, মাগুরার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমার প্রচেষ্টা আমৃত্যু অব্যাহত থাকবে। আজ দুপুরে ঢাকা যাবার প্রাক্কালে মাগুরা সার্কিট হাউজে ‘মাগুরা নিউজ’র সাথে একান্ত আলাপচারিতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রতিটি মাগুরাবাসী আমাকে যে ভালবাসা দিয়ে আসছেন তার জন্য মাগুরার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা-কৃতজ্ঞতা ও ভালবাসা জানাচ্ছি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন দায়িত্ব পালনে আজই আমাকে ঢাকা যেতে হচ্ছে। প্রবল ইচ্ছা থাকার পরও সবগুলো সংবর্ধনা গ্রহনে যেতে পারছিনা, সেকারনে আমি আন্তরিক দুঃখিত। 

মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার এমপি এবার মাগুরাতে এসে অভিনন্দনের বৃষ্টিতে শিক্ত হলেন।সম্প্রতি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় স্পেন থেকে অর্জন করে ফিরছেন অনন্য এক স্বীকৃতি, আইন ও গনতন্ত্র বিষয়ে (Narrative theory of law & democracy)  পিএইচডি ডিগ্রি।

অসমান্য এই অর্জনে মাগুরাবাসীর অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার। গত ৩ দিন মাগুরাতে অবস্থানকালে সকলের অভিনন্দন ও শুভেচ্ছা পেয়েছেন কৃতি এই আইন ও গনতন্ত্র বিশেষজ্ঞ।

মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এই অর্জনে গণসংবর্ধনা প্রদান করে মাগুরাবাসী। মহম্মদপুর ও শালিখাতে বিশাল গণসংবর্ধনা দেয়া হয় মাননীয় মন্ত্রী মহোদয়কে। আরো নানা জাইগাতে গণসংবর্ধনার আয়োজনের উদ্দোগ নিলেও মাননীয় মন্ত্রী সময়ের স্বল্পতার কারনে সবগুলো সংবর্ধনা গ্রহনে যেতে পারছেন না জানিয়ে দুঃখ প্রকাশ করেন।

মাগুরাবাসীর শুভেচ্ছা-অভিনন্দনের জবাবে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, মাগুরার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমার প্রচেষ্টা আমৃত্যু অব্যাহত থাকবে। মাগুরাবাসীর ভালবাসাই আমার চলার পথের পাথেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: