বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে: প্রধানমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ  

pc-4_133266
মাশরাফি-মুশফিকদের সাম্প্রতিক পারফরমেন্সে ‘অভিভূত’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জয় করবে।
 
শনিবার বিকেলে গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট দলের সোনার ছেলেদের জন্য জাতি গৌরব বোধ করছে। সমগ্র বিশ্ব বিশ্বকাপে তাদের খেলা দেখে অভিভূত হয়েছে। তারা সত্যি রয়েল বেঙ্গল টাইগারদের মতোই খেলেছে।’ খবর বাসসের।
 
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরমেন্স ও পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে সাফল্যের জন্য আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের জন্য পুরস্কারও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, ‘বাংলাদেশ দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্ট সিরিজেও পাকিস্তান দলকে পরাজিত করবে। আমরা একদিন বিশ্বকাপ জয় করবো ইনশাল্লাহ।’ এ সময় ক্রিকেটারদের নিয়ে কেক কাটেন প্রধানমন্ত্রী- বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার পরিবারের সকল সদস্য ক্রীড়াপ্রেমী ছিলেন। আমি নিজেও খেলাধুলায় আগ্রহী। সরকার দেশে সব ধরণের খেলাধুলায় উৎসাহ দিচ্ছে। যুব সমাজকে খেলাধুলায় আরো সম্পৃক্ত হতে উৎসাহিত করতে হবে।’
 
খেলাধুলার উন্নয়নে সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। পদ্মা সেতু নির্মাণ শেষে পদ্মা নদীর তীরে স্পোর্টস ভিলেজ ও স্টেডিয়াম এবং ঢাকার পূর্বাচল ও কক্সবাজারে একটি করে আধুনিক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছি।’
 
এছাড়াও সরকার খেলোয়াড়দের কল্যাণে একটি ট্রাস্ট ফান্ড গঠন করবে বলেও ঘোষণা দেন শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
 
এর আগে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তাকে।অনুষ্ঠানে বিসিবি সভাপতি ও দলের অধিনায়কও বক্তব্য রাখেন।
 
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, জাতীয় দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিঙ্গে, বোলিং কোচ হিথ স্ট্রিক, প্রধান নির্বাচক ফারুক আহমেদ, নির্বাচক হাবিবুল বাশার সুমন, বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: