মাগুরাবাসি, ৬৩ বছর পর…..

মাগুরানিউজ.কমঃ 

10357523_152906dxf4ty23tr7348420_7441688975570678414_n

ভাষা আন্দোলনের ৬৩ বছর পর প্রথমবারের মতো সম্মাননা পেলেন মাগুরার ভাষা সৈনিকেরা! মাগুরা জেলা কবি-সাহিত্যিক ঐক্যজোট পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন মাগুরার জীবিত দুই ভাষা সৈনিক খান জিয়াউল হক এবং আমিনুল ইসলাম চান্দু মিয়া।

10357523_152906dxf4ft237348420_7441688975570678414_n

আয়োজকদের মাগুরা জেলার একমাত্র ২৪ ঘন্টার সংবাদ মাধ্যম মাগুরানিউজ‘র ধন্যবাদ ও অভিনন্দন, ৬৩ বছর পরে হলেও মাগুরার ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান করার জন্য। এ সম্মাননা শুধু মাগুরা জেলা কবি-সাহিত্যিক ঐক্যজোট পরিষদের নয়, বরং সমগ্র মাগুরাবাসির। মাগুরাবাসি কৃতজ্ঞ চিত্তে আপনাদের আজীবন স্মরন করবে। বিশ্ব বাঙ্গালী আপনাদেরকে স্মরন করবে।

10357523_152906dxf4237348420jut_7441688975570678414_n

শুক্রবার মাগুরার পাঁচ ভাষা সৈনিককে সম্মাননা দেয়া হলো। মাগুরা কবি সাহিত্যিক ঐক্যজোট সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেয়া হয় ভাষা সৈনিক প্রয়াত একেএম হামিদুজজামান এহিয়া, আব্দুল জলিল খান এবং মির্জা সৈকত হোসেনকে।

10357523_152906dxf423tr7348420_7441688975570678414_n

এছাড়া সম্মাননা দেয়া হয় খান জিয়াউল হক এবং আমিনুল ইসলাম চান্দু মিয়াকে।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এড সৈয়দ শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হাবিবুল হাসান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সৈয়দ নাজমুল হাসান লোভন। সভাপতিত্ব করেন কবি বিবেকানন্দ মজুমদার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: