দিল্লিতে ৭ সদস্যের মন্ত্রীসভার নাম ঘোষণা

মাগুরানিউজ.কমঃ 

34565-kejri

দিল্লির বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল। এর আগে শুক্রবার তিনি ৭ সদস্যের মন্ত্রীসভা নির্বাচিত করেছেন। তাদের নামের তালিকা লে. গভর্নর নাজিব জংয়ের কাছে পাঠানো হয়েছে। দিল্লির লালদিঘি ময়দানে কেজরিওয়ালের সঙ্গে তার মন্ত্রীরাও শপথ নেবেন বলে জানা গেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়া। তার জেপুটি মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমির প্রথম সারির নেতা মনীষ সিসোদিয়া। তালিকার বাকি পাঁচ জন হলেন: সত্যেন্দ্র জৈন, জিতেন্দ্র তোমার, সন্দীপ কুমার, আসিম আহমেদ খান এবং গোপাল রাই। এদের মধ্যে কেবল সত্যেন্দ্র জৈন আপের গত সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাকিরা এবারই প্রথম মন্ত্রী হচ্ছেন।

এদিকে কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিমন্ত্রণ করা হলেও তিনি এতে অংশ নিচ্ছেন না বলে আগেই জানা গেছে। এছাড়া এতে যোগ দিচ্ছেন না কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভেনকাইয়া নাইডু’ও। এমনকি কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী আন্দোলনের এক সময়ের সঙ্গী আন্না হাজারে এবং কিরণ বেদিও তার শপথে যোগ দিতে অপরাগতা প্রকাশ করেছেন।

এ সম্পর্কে আপ নেতা সিসোদিয়া এনডিটিভি’কে বলেছেন,‘যাদের নিমন্ত্রণ করেছিলাম তাদের অনেকেই আসতে পারছেন না। ব্যস্ততার জন্য আন্না হাজারেও থাকছেন না। তবে তিনি আমাদের শুভকামনা জানিয়েছেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: