মাগুরাতে ভারত-বাংলাদেশ সৌহার্দ্য যাত্রায় জেলা প্রশাসনের অভিনন্দন

মাগুরানিউজ.কমঃ
74870905992618801_n (1)
কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরার আগরতলা পর্যন্ত সরাসরি বাস পরীক্ষামূলকভাবে যাত্রা করেছে।
 
সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় কলকাতার সল্ট লেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাস থেকে ৪৫ আসনের নীল-সাদা রঙের ভলভো বাসটি পরীক্ষামূলক যাত্রা করে।
 
বাসে পশ্চিমবঙ্গ সরকারের ১০ জনের একটি প্রতিনিধি দল রয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন, রাজ্যেপরিবহন দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের আইজি (বর্ডার) অখিল রায় ও শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ।
শেষ দুপুরে মাগুরাতে বাসটি পৌছালে মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান ও পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ তাদেরকে অভ্যর্থনা জানান। এসময় মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা সরাসরি বাস সার্ভিস আগামী ৪ জুন শুরু হবে। পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নের সামনের বাসস্ট্যান্ড থেকে বিকাল ৪টায় ওই বাস চলাচল উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত ও বাংলাদেশ সরকারের সম্মতিতে আজকের এই বাসযাত্রা। বেনাপোল সীমান্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের স্বাগত জানানো হবে। এরপর রাতে বাসটি ঢাকায় পৌঁছে মঙ্গলবার সকালে ঢাকা থেকে যাত্রা করে ওই দিনই আগরতলা পৌঁছবে। এই যাত্রায় বাংলাদেশ সরকারের পক্ষে ৪ জন যুগ্মসচিবসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা থেকে আগরতলায় যাবে। সেখানে একটি বৈঠক হবে।’
 
তিনি আরো বলেন, ‘বাসটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাংলাদেশ সফর কভার করতে কলকাতার ৩৫ জন সাংবাদিক ঢাকায় যাবেন। ওই প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন রাজ্য সরকারের যুব ও কল্যাণ দফতরে মন্ত্রী অরূপ বিশ্বাস।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: