এবার নতুন জার্সিতে সাকিব ও বাংলাদেশ দল

মাগুরানিউজ.কমঃ

BD1433156316

দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি। এবার তাদের লোগো সম্বলিত নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।

সোমবার ঢাকায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রবির লোগো সম্বলিত জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়, বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজামউদ্দিন চৌধুরী। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। তারা রবির লোগো সম্বলিত নতুন জার্সি গায়ে অতিথিদের সঙ্গে ছবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বিরাসিংহে ও চিফ অপারেটিং অফিসার মাহাতাবউদ্দিন আহমেদ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দেশীয় প্রতিষ্ঠান হিসেবে রবি দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। আগামি দুই বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রবিকে ধন্যবাদ জানাই। আশা করি, বাংলাদেশ দল আসন্ন ভারত সিরিজে ভালো করবে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: