মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন প্রথমেই বাংলাদেশে

মাগুরানিউজ.কমঃ

lumia-1415695231

গুজবকে সত্যি পরিণত করে অবশেষে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনের ব্র্যান্ড হিসেবে ‘নকিয়া’কে বাদ লুমিয়া স্মার্টফোন উন্মুক্ত করছে মাইক্রোসফট। নতুন এই স্মার্টফোনটি উন্মোচনের ফলে স্মার্টফোনের ব্র্যান্ড হিসেবে পথচলা শেষ হবে নকিয়ার। নকিয়া নামটি বাদ দিয়ে লুমিয়ার স্মার্টফোনটি মাইক্রোসফট আজ উন্মোচন করছে নিজস্ব নামে ‘মাইক্রোসফট লুমিয়া’।

মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে, আজ এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মাইক্রোসফট লুমিয়া ৫৩৫’ নামের স্মার্টফোন উন্মোচন করা হবে। আর মাইক্রোসফট ব্র্যান্ডের এই স্মার্টফোনটি সর্বপ্রথম বাংলাদেশ, চীন ও হংকংয়ের বাজারে ছাড়া হবে।

মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি কিউএইচডি (৯৬০ বাই ৫২০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লে প্রটেকশন, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০০ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, মেমোরি কার্ড সাপোর্ট ১২৮ জিবি পর্যন্ত, এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৯০৫এমএএইচ ব্যাটারি প্রভৃতি ফিচার। এছাড়া থাকবে স্কাইপ ও ওয়াননোট সুবিধা।

মাইক্রোসফটের এই  লুমিয়া স্মার্টফোনটি এক সিম ও দুই সিম এই দুই মডেলে বাজারে আসবে। পাওয়া যাবে ছয়টি রঙে। কর ও অন্যান্য খরচ বাদে এই ফোনের দাম মাইক্রোসফট নির্ধারণ করেছে ১১০ ইউরো।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: