মাগুরানিউজ.কমঃ
মহাকাশে নতুন একটি গ্রহ তৈরি হচ্ছে। আর এই গ্রহ তৈরি হওয়ার চিত্র ধরা পড়েছে চিলির টেলিস্কোপে। দেশটির মরুভূমি থেকে টেলিস্কোপে দেখা গেছে, এইচএলটরি নামে একটি নক্ষত্রের পাশে তৈরি হচ্ছে ওই গ্রহ। ছবিতে ওই গ্রহের পাশের রিং তৈরির ছবিও ধরা পড়েছে।
ওই নক্ষত্র পৃথিবী থেকে ৪৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে। গত ১০ লাখ বছর ধরে নতুন এই গ্রহটি তৈরি হচ্ছে। আর গ্রহটি তৈরি হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তথ্যসূত্র : এনডিটিভি


