মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের ডুমুরশিয়া থেকে বৃহস্পতিবার রাতে ৫ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- উজির, মহম্মদ আলী, তিতাস, তাজির ও কোরবান। শুক্রবার সকালে তাদেরকে মাগুরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রাম্য সংঘর্ষের ঘটনায় ২০০৪ সালের একটি মামলায় আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বৃহস্পতিবার রাতে থানার এএসআই আশরাফ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাদেরকে মাগুরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


