মাগুরানিউজ.কমঃ
চলমান অবরোধের মধ্যে আবারও হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টা এ কর্মসূচি পালন করবে তারা।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতালের এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
উল্লেখ, ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপর দফায় দফায় হরতালও ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতাল-অবরোধে সারাদেশে সহিংসতায় নিহত হয়েছে শতাধিক লোক।


