মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের বসুর ধুলজুড়ী এলাকায় শনিবার দুপুরে স্থানীয় উত্তর কুঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চায়না বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে স্থানীয়রা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় মো: জাকির হোসেন, মো: সলেমান মিয়া বক্তৃতা করেন। বক্তারা গত ৯ অক্টোবর রাতের ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার ও অবিলম্বে স্কুল শিক্ষিকা চায়না বিশ্বাসের অপসারণ দাবি করেন।


