মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মুসা যশপুর গ্রামের আমিনুর ফকিরের ছেলে।
আমিনুর ফকির জানান, সন্ধ্যায় খেলতে গিয়ে মুসা সবার অজান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয় মুসা।
পরে, তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোকছেদুল মোমিন তাকে মৃত ঘোষণা করেন।


