একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন শারমীন

মাগুরানিউজ.কমঃ

Child_196399842

 

ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড়ে অবস্থিত সেবা ক্লিনিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমীন আক্তার (২০) নামে এক গৃহবধূ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি ছেলে ও একটি মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়। বর্তমানে মা ও চার সন্তান সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সেবা ক্লিনিকের সত্ত্বাধিকারি ডা. বজলুর রহমান জানান, মঙ্গলবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী শারমীন আক্তার প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। কিন্তু কিছু জটিলতার কারণে চিকিৎসক তার সিজারিয়ান অপারেশন করেন।
এই ক্লিনিকের গাইনি চিকিৎসক খালেদা আখতারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়।

ডা. খালেদা জানান, প্রসূতি মা ও তার চার সন্তান সুস্থ রয়েছে। তারপরও নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় নবজাতকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসূতি শারমীনের পারিবারিক সূত্রে জানা যায়, শারমীন প্রথমবারের মতো মা হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: