মহম্মদপুরে ঋষি পল্লীতে হামলা-ভাংচুর, আহত ১০

মাগুরানিউজ.কমঃ 

downloadমাগুরার মহম্মদপুরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় ঋষি পল্লীতে আজ মঙ্গলবার সকালে আকস্মিক হামলা চালিয়ে দুইটি বাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জাফর শেখ ও অরবিন্দু ঋষির মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে ঘটনার দিন সকালে জাফর শেখের লোকজন অরবিন্দু ও সুশিল ঋষির বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে দুইটি বাড়ি ভাংচুর করে। বাঁধা দেয়ার সময় প্রতিপক্ষের হামলায় ১০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে বিশ্বজিৎ (৪৮), নয়ন (২৫), রিনা (৪০), রিতা (৫২) ও সুশিল (৭০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: