মাগুরানিউজ.কমঃ

কত স্মৃতি, কত দুষ্টমি ভরা দিনগুলো। একটু-আধটু খুনসুটিও হতো মাঝে মাঝে, সেই দুরন্ত শৈশব। ঝোপে-ঝাড়ে, গাছের ডালে পাখির বাসা খোঁজার নৈঃশব্দময় সময়গুলো। সূর্য মাথায় নিয়ে পুকুরের পানিতে ডুবোডুবি, সেই রক্তচক্ষু করা দুপুরগুলো। আজ কত পেছনে ফেলে আসা। সেই পুরনো পথে যাওয়া হয়, পুরনো দিনে আর ফিরে যাওয়ার উপায়হীন বর্তমান। মন থেকে হুহু করে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়।
মাগুরাবাসী, মনে পড়ে সেই শৈশবে কাটানো দিনগুলো? কাঁদা মাখা শরীর কে কে করতেন ছোটবেলায়?

