মাগুরা-১ উপ-নির্বাচন: সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ ইসি’র

মাগুরানিউজ.কমঃ 

news_img (1)

আসন্ন মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য জেলা প্রশাসনকে ‘বিশেষ সতর্কতামূলক’ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি দ্রব্যাদি যথাযথভাবে সংরক্ষণ, ভোটকেন্দ্রে প্রেরণ এবং ভোটগ্রহণ শেষে ভোটকেন্দ্র থেকে সিলগালাকৃত কাগজপত্র ও নির্বাচনি দ্রব্যাদি ট্রেজারিতে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন বিশেষভাবে গুরুত্বারোপ করেছে। এ ক্ষেত্রে ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনি উপকরণ জেলা পর্যায়ে পৌঁছানোর পর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ‘বিশেষ সতর্কতামূলক’ ব্যবস্থা নিতে হবে।

ইসির নির্দেশনায় আরো বলা হয়, নির্দিষ্ট সময় অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে সরকারি প্রেস থেকে ব্যালট পেপার জেলা পর্যায়ে নিতে হবে। এ ক্ষেত্রে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং পরবর্তীতে প্রিজাইডিং কর্মকর্তা কর্তৃক ভোটকেন্দ্রে ভোটের উপকরণ নিয়ে যাওয়ার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দিতে হবে।

এছাড়া ভোটের উপকরণ ও কর্মকর্তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা জোরদারের কথাও বলা হয়েছে ওই নির্দেশনায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ভোটের উপকরণ উপজেলা পর্যায়ে নিয়ে আসার সময় আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেবে। প্রয়োজনে নির্বাচনি এলাকায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিম বা স্ট্রাইকিং ফোর্সও সহায়তা দেবে।
 ইসির নির্দেশনাটি সম্প্রতি খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব, মহা-পুলিশ পরিদর্শক, মাগুরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল দফতরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ইসির উপ-সচিব সামসুল আলম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আগে থেকেই সংশ্লিষ্টদের সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা পাঠানো হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আবারো পাঠানো হবে।

গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সে মোতাবেক ইসি ঘোষিত তফসিল অনুসারে, আগামি ৩০ মে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহাব, এনপিপির কাজি তৌহিদুল আলম, বিএনএফ-এর মুতাসিন বিল্লা ও স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: