মাগুরানিউজ.কমঃ
লাল গ্রহ হিসেবে পরিচতি মঙ্গল গ্রহে আপনার নাম পাঠাতে চাইলে, বিনা মূল্যে সেই সুযোগ দিচ্ছে নাসা। মঙ্গল গ্রহে যে কারো নাম পাঠানোর অভাবনীয় এই সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে।
জি নিউজের খবরে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান ‘অরিয়ন’ মঙ্গল অভিযানে রওনা দেবে। এক্ষেত্রে অরিয়নের প্রথম পরীক্ষামূলক অভিযানটিতেই নাসা সুযোগ দিচ্ছে, যে কোনো মানুষের নাম অরিয়নে করে মঙ্গল গ্রহে পৌঁছানোর। একটা মাইক্রোচিপে করে নামগুলো মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হবে।
এ প্রসঙ্গে অরিয়নের প্রোগ্রাম ম্যানেজার মার্ক গ্রেয়ার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটকে জানিয়েছেন, ভবিষ্যতে মানুষকে মঙ্গলে পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছে নাসা। সেই হিসেবে বর্তমানে মানুষের নামগুলো উড়ে যাওয়ার মধ্যে দিয়ে ভবিষ্যতে মানুষের মঙ্গলযাত্রারই সূচনা।
মঙ্গল গ্রহে নাম পাঠানোর জন্য নাসার ওয়েবসাইটে বিনামূল্যে নাম রেজিস্ট্রেশন করা যাবে। ৩১ অক্টোবর পর্যন্ত নাম রেজিস্ট্রেশনের সুযোগ পাওয়া যাবে। নাম রেজিস্ট্রেশনের জন্য নাসার ওয়েবসাইটের নিদিষ্ট পেজে গিয়ে নাম, দেশ, ডাক ও ইমেইল ঠিকানা লিখে রেজিস্ট্রেশন করার পর একটি ডিজিটাল বোডিং পাস দেওয়া হবে। এরপর নাসার পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হবে, যাতে লেখা থাকবে ‘সফল! আপনার নামটি ওরিয়নের প্রথম ফ্লাইটে উড়ে যাবে মঙ্গলে’।
নাসা জানিয়েছে, ইতিমধ্যেই ৯৫ হাজার মানুষ মঙ্গল গ্রহে নাম পাঠানোর জন্য রেজিস্ট্রেশন করেছেন।
নাম রেজিস্ট্রেশন করা যাবে https://mars.nasa.gov/participate/send-your-name/orion-first-flight ঠিকানা থেকে।


