ভালোভাবে পড়ালেখা করলে চাঁদাবাজি করতে হবে না : ছাত্রলীগকে জয়

মাগুরানিউজ.কমঃ 

joy3-1415863998

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ভালোভাবে পড়ালেখা কর, তাহলে তোমাদের চাঁদাবাজি করতে হবে না।

বৃহস্পতিবার সকালে গণভবনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের দেশ অর্থনৈতিক গতিতে বিশ্বের মধ্যে চতুর্থ। এখানে নিজের পায়ে দাঁড়ানোর অনেক সুযোগ আছে। এখানে দুর্নীতি চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, ডিজিটাল সেন্টারে ছেলে মেয়েরা তাদের মেধা খাটিয়ে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেন। তোমরাও ভালোভাবে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও। তোমরা এমন কোনো কাজ করবে না যাতে করে ছাত্রলীগের বদনাম হয়।

মতবিনিময় সভায় ছাত্রলীগের সভাপতি এইএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ আরো অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: