বঙ্গবন্ধুকে কটূক্তি : যশোরে তারেকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

মাগুরানিউজ.কমঃ 

images (1)

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কটূক্তি করার ব্যাপারে যশোরে হওয়া একটি মামলায় আদালত তারেক রহমানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন।  

এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতকে অবহিত করতে বলা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে যশোর সদর আমলি আদালতের বিচারক আবু ইব্রাহিম এ আদেশ দেন।  

উল্লেখ্য, তারেক রহমান গত ৫ নভেম্বর বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি এবং অশোভন নানা বক্তব্য দেন। এর প্রতিবাদে গত ৯ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন যশোরের চিফ জুডিশিয়াল আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ১৩ নভেম্বর সিদ্ধান্ত দেওয়ার দিন নির্ধারণ করেছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: