ব্রেইল প্রিন্টার তৈরি করল ১৩ বছরের শুভম

মাগুরানিউজ.কমঃ 

নিজের তৈরি ব্রেইল প্রিন্টার হাতে শুভম বন্দ্যোপাধ্যায়
নিজের তৈরি ব্রেইল প্রিন্টার হাতে শুভম বন্দ্যোপাধ্যায়

 

স্কুলপড়ুয়া ১৩ বছর বয়সি এক কিশোর প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, বিশ্বের সবচেয়ে কম দামের ব্রেইল প্রিন্টার তৈরি করে। আর আরো বেশি সাফল্যের খবর হচ্ছে, স্কুলপড়ুয়া এই কিশোরের প্রজেক্টটিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট ইন্টেল।

কিশোরের নাম শুভম বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বিশ্বে এত কম বয়সের উদ্যোগপতি আর নেই। ভারতীয় বংশোদ্ভূত শুভম মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলের ছাত্র। পড়াশোনা, খেলাধুলার ফাঁকেই যন্ত্রপাতি নিয়ে খুটখাট করা তার শিশু বয়সের স্বভাব। এভাবেই গত বছর শুভম তৈরি করে ফেলে একটি ব্রেইল প্রিন্টার।

শুভমের আবিষ্কৃত প্রিন্টারটি বাজারের অন্যান্য ব্রেইল প্রিন্টারের তুলনায় সস্তা, হালকা ও সহজে বহনযোগ্য, যা দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতিতে উচ্চশিক্ষায় কাজে আসবে।

নিজের উদ্ভাবনী ক্ষমতা বাড়ির চার দেয়ালেই রাখতে রাজি ছিল না এই কিশোর। স্বপ্ন দেখে, বিল গেটস, স্টিভ জবস বা মার্ক জাকারবার্গের মতো হওয়ার। তাই নিজেই একটি কোম্পানিও খুলে ফেলে। নাম দেয় ব্রেইগো ল্যাবস। এই সংস্থাটির মূলধনের জন্য প্রাথমিকভাবে শুভমকে ৩৫ হাজার ডলার দিয়ে সাহায্য করেন তার বাবা-মা।

কিন্তু বাকি অর্থের সংস্থান কীভাবে করবে, তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যায় শুভম। প্রোজেক্টটি পাঠায় ইন্টেল ক্যাপিটেল-এ। সেপ্টেম্বরে ইন্টেল ভারতে একটি কনফারেন্সে শুভমকে আমন্ত্রণ করে। খুদে বিজ্ঞানী জানতই না তাকে ঠিক কী কারণে ডাকা হয়েছে। ওই কনফারেন্সেই ইন্টেলের এক্সিকিউটিভ মাইক বেল ঘোষণা করেন, শুভমের সংস্থা ব্রেইগো ল্যাবস-কে ভেঞ্চার ক্যাপিটাল দেবে ইন্টেল।

download (1)

শুভমের কথায়, ‘আমি চাই, বিশ্ববাজারে সব থেকে কম দামে ব্রেইল প্রিন্টার তৈরি করবে আমার কোম্পানি।’ নিজের সংস্থার জন্য বাবার থেকে নেওয়া ধার সেই ৩৫ হাজার ডলারও ফেরত দিয়ে দিয়েছে খুদে উদ্যোগপতি। এবার বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা ইন্টেলের সঙ্গে এবার কাজ করবে শুভম বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ব্রেইগো ল্যাবস। 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: