ওবামাকে টপকে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের শীর্ষে পুতিন

মাগুরানিউজ.কমঃ 

ভ্লাদিমির পুতিন ও বারাক ওবামা
ভ্লাদিমির পুতিন ও বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওবামা। গত বছরের মতো এবারও বিশ্বের ক্ষমতাশালীর তালিকায় শীর্ষ স্থানটি ধরে রাখতে সক্ষম হলেন পুতিন। ইউক্রেনের ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্তি ও রাশিয়াসহ বিশ্বে পুতিনের জনপ্রিয়তা বাড়ায় এ পদটি ধরে রাখতে সক্ষম হন তিনি।

অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতাধর তালিকার শীর্ষে থাকা ওবামার জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে কমে যাওয়ায় পুতিনের কাছে ওই পদ হারান তিনি। বুধবার প্রকাশিত মার্কিন ম্যাগাজিন ফোর্বেজের জরিপে এসব তথ্য উঠে এসেছে।  

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। শীর্ষ দশের মধ্যে ছয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যংকের গভর্নর জ্যানেট ইয়েলেন। ধনকুবের বিল গেটস রয়েছেন সাত নম্বরে। ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগহি আটে এবং মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্জেই ব্রিন ও তার সহযোগী ল্যারি পেজ যৌথভাবে রয়েছেন নয় নম্বরে।   

১০ ও ১১ নাম্বারে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও সৌদি বাদশাহ আব্দল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ।

তালিকায় উপরের দিকেই স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রয়েছেন তালিকার ১৫ নম্বরে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি রয়েছেন ৩৬-এ।

১৯ নম্বর স্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী হোসাইনি-খোমেনি। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন রয়েছেন ৪০ নম্বরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন ২৬-এ।

আশ্চর্যের বিষয় হচ্ছে, বিশ্বের অনেক নামি-দামী নেতাকে পেছনে ফেলে তালিকায় ৫৪তম স্থান লাভ করেছেন ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি।

তরুণদের মধ্যে তালিকায় সবচেয়ে উপরে স্থান পেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ (২২)।

তথ্যসূত্র : এবিসি নিউজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: