আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরানিউজ.কমঃ
ক্রিকেট বলের আঘাতে আবারও মৃত্যু হলো এক ক্রিকেটারের। পাকিস্তানের উত্তর পশ্চিম করাচির ওরাঞ্জি শহরে রোববার এ ঘটনা ঘটে।
ওরাঞ্জি শহরে একটি ক্রিকেট ম্যাচে ব্যাট করার সময় ১৮ বছরের জিশান মোহাম্মদের বুকে একজন ফাস্ট বোলারের বল লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মাথায় বলের আঘাত লেগে দুই দিন হাসপাতালে থাকার মারা যান অসি ব্যাটসম্যান ফিলিপ হিউজ। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মাঠে বলের আঘাতে দেশটির আরেক ক্রিকেটার ড্যানিয়েল হিউজ মারাত্মকভাবে আহত হন। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
পুলিশ জানিয়েছে, জিশানের মৃত্যুর ঘটনায় কারো অপরাধ খুঁজে পাওয়া যায়নি এবং কোনো মামলাও হয়নি। সূত্র: পাকিস্তান ট্রাইব ও এনডিটিভি

