বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে পেট্রোল বোমা হামলা করে মানুষ হত্যা করছেন : সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ 

11081204_1579092499042135_7775081658509829664_n

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ গ্রহণ না করে সেই ভুল সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়ে পেট্রোল বোমা হামলা করে দেশের সাধারণ মানুষকে হত্যা করছেন। সাধারণ মানুষের জীবন নিয়ে মরণ খেলায় নেমেছেন তিনি।

শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার মধুমতি নদীর চরে মাঝাইল মালোপাড়া সার্বজনীন বাসন্তী পূজা-২০১৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাকোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরোল হোসেন মোল্লা, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক হুমায়ুন উর রশিদ মুহিত, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ফকির, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল।

এডভোকেট সাইফুজ্জামান শিখর আরো বলেন, মাগুরায় পেট্রোল বোমা হামলা করে ৯ জন শ্রমিককে দগ্ধ করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। বাকীরাও বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ধর্মের নামে কতিপয় মানুষ উন্মাদনা সৃষ্টি করে মাঝে মাঝেই অশান্তি সৃষ্টির পায়তারা করছে। গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে আগুন দেয়া হয়েছে। তাদের জিঘাংসা থেকে মসজিদও রক্ষা পায় নাই। বাসস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: