বুধবার বাদে আবারো ২৪ ঘণ্টার হরতাল

মাগুরানিউজ.কমঃ 

bzpx5vge

চলমান অবরোধের পাশাপাশি আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরী আগামী বৃহস্পতিবার ঘোষিত হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্য নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া, মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতাসহ সকল রাজবন্দীর মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

একই দাবিতে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন জোট।

বিবৃতিতে আরো বলা হয়েছে, একই দাবিতে আগামীকাল বুধবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: