বিশ্রাম না নিলেই নয় সাকিবের

মাগুরানিউজ.কমঃ

30875_265601

জুনে ভারত সিরিজের জন্য ইতিমধ্যেই ফিটনেস ক্যাম্প শেষ হয়ে অনুশীলন শুরু হয়ে গেছে, ঘাম ঝরাচ্ছেন ২৩ সদস্যের প্রথমিক দলের ২২জন ক্রিকেটার। কারণ এখানে নেই সাকিব। বিসিবি থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

কারণটা সম্ভাব্য ইনজুরির কারণেই। ভারতের বিপক্ষে যাতে খেলতে কোন সমস্যায় পড়তে না হয় তাকে। ২০১২ সালে ডান পায়ের শিন বোনের ‘স্ট্রেস রিঅ্যাকশন’ এমন চরম আকার ধারণ করেছিল যে দেড় মাস পুরো বিশ্রামে থেকেও কোনো সুফল পাননি সাকিব আল হাসান। শীর্ষ এই অলরাউন্ডারকে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে যেতে হয়েছিল অস্ট্রেলিয়াতেও।

সেই সমস্যাটাই নতুন করে দেখা দিয়েছে সাকিবের। গত অক্টোবর থেকে টানা খেলার ধকল আবার ফিরিয়ে এনেছে সেই পুরনো সমস্যা। তাই এখন বিশ্রাম না নিলেই নয়।

ভারত সিরিজ সামনে রেখে ফিটনেস পরীক্ষা দিয়ে শুরু হওয়া বাংলাদেশ দলের প্রস্তুতি শিবিরের দ্বিতীয় দিন শেষে এ জন্যই সাত দিনের ছুটি দেওয়া হয়েছে তাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: