বিশ্ব বাঙালি সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশ

মাগুরানিউজ.কমঃ 

images (16)
বঙ্গ সম্মেলন নামে খ্যাত ‘উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলন-২০১৫’তে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। 

২০১৫ সালের ১০ থেকে ১২ জুলাই যুক্তরাষ্ট্রের হিউস্টোন নগরীতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এটি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ৩৫ তম বঙ্গ সম্মেলন।

রোববার বিকেলে  জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘উত্তর আমেরিকা বাঙালি সম্মেলন ২০১৫’ উপলক্ষ্যে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  এবারের সম্মেলনটি আয়োজনে করেছে ট্যাগো সোসাইটি অব হিউস্টোন।
 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,  বঙ্গ সম্মেলন সারাবিশ্বের বাঙালিদের  সবচেয়ে বড় সম্মেলন।  ‘‘ঐতিহ্যকে সঙ্গে রেখে,নতুনের হাত ধরো” এই স্লোগানকে সামনে রেখে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাঙালির করণীয় নিয়ে নতুন দিক নির্দেশনা দেবে এ সম্মেলন।  সম্মেলনে বাংলাদেশ,ভারত সহ সারা বিশ্বের বাঙালি শিল্পী,বুদ্ধিজীবী ও পেশাজীবীরা অংশ নিয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বিনিময় করবেন।  এবারই প্রথমবারের মতো বাংলাদেশের শিল্পী-সাহিত্যিকরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার তিনজন বাঙালিকে‘‘ সেরা বিশ্ব বাঙালি’’  হিসেবে নির্বাচিত করা হবে।

সম্মেলনের পূর্ব প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ও ভারতে দুটি মিনি বঙ্গ সম্মেলনের আয়োজন করা হবে।  বাংলাদেশের সম্মেলনটি আগামী ৩০ ডিসেম্বর  বাংলা একাডেমি প্রাঙ্গণে   অনুষ্ঠিত হবে।

উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের সহ-সভাপতি ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক দেবাদীশ  চক্রবর্তী বলেন, দেরিতে হলেও বাংলাদেশকে আমরা এই সম্মেলনে আমন্ত্রণ জানাতে এসেছি। কারণ বাংলাদেশ ছাড়া বঙ্গ সম্মেলন পরিপূর্ণতা পায় না।

চিত্রনির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, এই সম্মেলনে শুধু  সাংস্কৃতিক সমাজ নয়, ব্যবসায়ী ও প্রকাশকরাও এতে  অংশগ্রহণ করতে পারবেন।
 
উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন ২০১৫এর বাংলাদেশের সমন্বয়কারী এ.এস.এম সামছুল আরেফিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ-সভাপতি  সত্যম রায় চৌধুরী,বিশিষ্ট সাংবাদিক সৌম বন্দোপাধ্যায় প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: