বিশ্বের ভয়ংকর ১০ দেশের তালিকা

মাগুরানিউজ.কমঃ

ইরাকে সশস্ত্র এক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা
ইরাকে সশস্ত্র এক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা

বিশ্বের ভয়ংকর ১০টি রাষ্ট্রের তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক গোয়েন্দা বিষয়ক চিন্তন সংগঠন ইন্টারসেন্টার। এতে সবার ওপরে রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ দেশ ইরাক।

গত ৩০ দিনে সন্ত্রাসী ও বিদ্রোহ তৎপরতার ওপর ভিত্তিতে কান্ট্রি থ্রেইট ইনডেক্স (সিটিআই) তালিকা প্রস্তুত করা হয়। 

তালিকায় ইরাকের পর শীর্ষ বাকি দেশগুলোর মধ্যে অধিকাংশই আফ্রিকার দেশ। আফ্রিকার দেশ নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), লিবিয়া (সপ্তম), মিসর (নবম) ও কেনিয়া (দশম) স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আফগানিস্তান (চতুর্থ), পাকিস্তান (অষ্টম) স্থানে রয়েছে ভয়ংকর দেশের ওই তালিকায়। মধ্যপ্রাচ্যের সংঘাতপ্রবণ দেশ ইয়েমেন (পঞ্চম) ও সিরিয়া ষষ্ঠ স্থানে রয়েছে।

ভয়ংকর দেশের তালিকায় ৪৫টি দেশ শূন্যের চেয়ে বেশি মান পেয়েছে। তবে ওই দেশগুলোকে ভয়ংকর তালিকায় রাখতে চায়নি সংগঠনটি। এমনকি ওই দেশগুলোর নামও প্রকাশ করা হয়নি।   

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, আইবিএন লাইভ।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: