বিশ্বের দ্বিতীয় নিকৃষ্টতম শহর ঢাকা

imagesবসবাসের জন্য পৃথিবীর ১৪০টি দেশের মধ্যে ১৩৯তম হয়ে বিশ্বের দ্বিতীয় নিকৃষ্টতম শহরের তালিকায় স্থান পেয়েছে ঢাকা। অন্যদিকে বসবাসের জন্য সেরা তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) জরিপে গত বছরও একই অবস্থান ছিল ঢাকার।
স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, স্থিতিশীলতা, সংস্কৃতি ও পরিবেশের মতো নিয়ামকের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য ও বসবাসের জন্য নিকৃষ্ট শহরের তালিকা প্রকাশ করে থাকে ইআইইউ।

ইআইইউ এর প্রকাশিত তালিকায় বসবাসের জন্য নিকৃষ্ট শহরের ক্ষেত্রে ঢাকার আগে কেবল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের অবস্থান। সংঘাতময় বিভিন্ন অঞ্চলে অবস্থিত শহরগুলো স্থিতিশীলতার অভাবে বসবাসের জন্য তালিকার নিচের দিকে স্থান পেলেও অবকাঠামো, হাসপাতালে রোগীর চাপ, পণ্য, সেবা ও বিনোদনমূলক কার্যক্রমের অভাবের কারণে তালিকায় নিচের দিকে অবস্থান পেয়েছে ঢাকার মতো অনেক শহর।

ইআইইউ এর তালিকায় বসবাসযোগ্য শহরের তালিকায় প্রথম অবস্থানে আছে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন। শহরটি চার বছর ধরে সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছে। এ ছাড়া অ্যাডিলেড, পার্থ ও সিডনি-অস্ট্রেলিয়ার এই তিন শহরের অবস্থানও রয়েছে বসবাসযোগ্য প্রথম ১০টি দেশের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: