বিএসইসি ভবনে আবারও আগুন

মাগুরানিউজ.কমঃ 

fire220141031130337

রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ভবনের ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

ভবনটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভি এবং দৈনিক পত্রিকা আমার দেশ, যমুনা ওয়েল, এমএসআই, ইস্টার্ন ক্যাবল শেয়ার অফিস, ড্যান্ডি ডাইং, ড্যান্ডি ফ্যাশন এন্ড ফুড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা অফিস, ইসলামিক টিভি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামিক ইন্স্যুরেন্স, আরব-বাংলাদেশ ব্যাংক, ইটালিয়ান ভিসা এজেন্ট, বাংলাদেশ ইস্পাত বিএসইসির অফিসসহ আরো অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আমার দেশ পত্রিকার অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণের কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয় সেজন্য বিএসইসি ভবনের সামনের এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। এতে তিনজন নিহত হন। আহত হন শতাধিক ব্যক্তি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: